Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা বরিশাল পটুয়াখালী

কুয়াকাটা সৈকতের সূর্যোদয় পয়েন্ট থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরাদেহ উদ্ধার

২৬ বাংলা টিভি   06-Oct-2025   65

Photo

কুয়াকাটা সৈকতের সূর্যোদয় পয়েন্ট থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরাদেহ উদ্ধার


পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকার সূর্যোদয় পয়েন্ট থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ১০ টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নৌ পুলিশ মরাদেহটি উদ্ধার করে। নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর। মরাদেহ উদ্ধারের সময় তার পরনে কালা রঙের হাফপ্যান্ট গায়ে লাল রংয়ের টি শার্ট পাওয়া গেছে। তবে পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

কুয়াকাটা  নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে  গঙ্গামতি থেকে অর্ধগলিত অবস্থায় এক ব্যক্তির মরাদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরাদেহটি সমুদ্রে ভেসে এসে চরে আটকে গেছে।

স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী জহিরুল বলেন, সকালে সাগরে দোকান খুলতে গেলে মরাদেহটি ভেসে থাকতে দেখি। পরে পুলিশে খবর দিই।

কুয়াকাটা নৌ-পুলিশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, কুয়াকাটার  গঙ্গামতি থেকে অজ্ঞাত ব্যক্তির মরাদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত