Logo
সোমবার | ২৭ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

রেজা পাহলভির ‘নতুন বিক্ষোভ’র ডাকে সাড়া দেয়নি ইরানিরা

২৬ বাংলা টিভি   18-Jan-2026   37

Photo

রেজা পাহলভির ‘নতুন বিক্ষোভ’র ডাকে সাড়া দেয়নি ইরানিরা


আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের জনগণকে আবারও রাজপথে নামার আহ্বান জানিয়েছিলেন দেশটির শেষ শাহ শাসকের নির্বাসিত পুত্র রেজা পাহলভি। তবে এবার তার সেই ডাক প্রত্যাশিত সাড়া পায়নি।

যুক্তরাষ্ট্রে বসবাসরত রেজা পাহলভি শনিবার (১৭ জানুয়ারি) থেকে সোমবার (১৯ জানুয়ারি) পর্যন্ত টানা তিন দিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। কিন্তু শনিবার সন্ধ্যার পর রাজধানী তেহরানসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে উল্লেখযোগ্য কোনো বিক্ষোভের চিত্র দেখা যায়নি।

এর আগে গত মাসের শেষ দিকে ইরানে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়, যা ৭ ও ৮ জানুয়ারি সহিংস রূপ নেয়। সে সময় আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল এবং ক্ষমতার ভিত নড়ে যাওয়ার আশঙ্কাও প্রকাশ পায়।

রেজা পাহলভি তখন প্রচার করতে থাকেন যদি সরকার পতন হয় তাহলে তিনি ট্রানজিশনাল নেতার দায়িত্ব নেবেন। বিদেশে বসবাসরত ইরানিদের মধ্যে তিনি সমর্থন পেয়েছিলেন।

তবে ইরানের ভেতর তার প্রভাবের বিষয়টি নিয়ে সন্দেহ আছে। কেউ কেউ তাকে সমর্থন জানালেও অনেকে চান না আবারও রাজতন্ত্র ফিরে আসুক।

এদিকে তার সর্বশেষ ডাকে সাধারণ মানুষের সাড়া না দেয়ার বিষয়টি নির্দেশ করছে, কঠোর দমননীতির কারণে বিক্ষোভকারীরা বিক্ষোভ থেকে সরে এসেছেন এবং সরকার সফলভাবে এটি দমন করেছে।

রেজা পাহলভি ইরানের সরকার পতনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানানো সত্ত্বেও বিক্ষোভ দমনে সফল হয়েছে খামেনির সরকার।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত