Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ইউনিয়ন বিএনপির পকেট কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ

২৬ বাংলা টিভি   06-Oct-2025   72

Photo

নড়াইলে ইউনিয়ন বিএনপির পকেট কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ


মোস্তফা কামাল, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক কর্তৃক পকেট কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(০৬ অক্টোবর) সিংগাশোলপুর ইউনিয়নের চুনখোলা চৌরাস্তা মোড়ে একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।

ইউনিয়নের সভাপতি আলামগীর কবীর, সাধারণ সম্পাদক সোলায়মান এবং ১নং সদস্য মোঃ জাহির হোসেন সাবু-এর বিরুদ্ধে পকেট কমিটি' গঠনের অভিযোগ তুলেছেন দলটির ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবি ও অভিযুক্ত তিন নেতার বহিষ্কারের দাবিতে 

ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয়রা এই কর্মসূচি পালন করেন। বিক্ষোভকারীদের অভিযোগ,ইউনিয়ন বিএনপির এই তিন নেতা দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করে নিজেদের অনুসারীদের নিয়ে একটি অগণতান্ত্রিক পন্থায় কমিটি গঠন করেছেন। এ সময় বক্তব্য দেন মো টুটুলমোল্লা ,মো মাহাবুরমোল্লা, মোআলাউদ্দিন খান ও মোবিল্লার হোসেন।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে এই ‘পকেট কমিটি’ বাতিলকরে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান। একই সাথে তারা পকেট কমিটি গঠনের মূল হোতা ইউনিয়ন বিএনপির সভাপতি আলামগীর কবীর, সাধারণসম্পাদক সোলায়মানএবং ১নং সদস্য মোঃ জাহিরহোসেন সাবু-এর বহিষ্কারের জন্য জেলা ও কেন্দ্রীয় নেতৃত্বেরপ্রতি জোর দাবি জানান।

​কর্মসূচি চলাকালীন নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের দাবি মানা না হলে ভবিষ্যতেআরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত