Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

ভোটার সচেতনতায় নতুন মাত্রা দেশের চারি—আপনার হাতে বার্তায় সিরাজগঞ্জে সুপার ক্যারাভানের মাধ্যমে গণভোট প্রচার শুরু

২৬ বাংলা টিভি   16-Jan-2026   49

Photo

ভোটার সচেতনতায় নতুন মাত্রা দেশের চারি—আপনার হাতে বার্তায় সিরাজগঞ্জে সুপার ক্যারাভানের মাধ্যমে গণভোট প্রচার শুরু


ইউসুফউজ্জামান ইমরান,সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জে গণভোট ও আসন্ন ২০২৬ সালের সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে চালু হলো ভ্রাম্যমাণ ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড. সালেহউদ্দিন আহমেদ, মাননীয় উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “গণতন্ত্রের মূল শক্তি জনগণের সক্রিয় অংশগ্রহণ ও ভোটাধিকার। ‘দেশের চারি—আপনার হাতে’ এই বার্তাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘সুপার ক্যারাভান’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ গণভোটে ভোটার উপস্থিতি ও আগ্রহ বাড়াতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ।
এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম ও পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
জেলা প্রশাসন, সিরাজগঞ্জের আয়োজনে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে জেলার শহর ও গ্রামাঞ্চলে ‘সুপার ক্যারাভান’ ঘুরে গণভোটের গুরুত্ব, ভোট প্রদানের পদ্ধতি ও ভোটারের দায়িত্ব সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হবে। আয়োজকরা মনে করেন, এই উদ্যোগের মাধ্যমে গণভোট ঘিরে জনমনে ইতিবাচক সাড়া সৃষ্টি হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সম্পৃক্ততা আরও জোরদার হবে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত