Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী পাবনা

পদ্মা নদীতে খাজনা বিরোধে গোলাগুলি, আহত ২

২৬ বাংলা টিভি   06-Oct-2025   76

Photo

পদ্মা নদীতে খাজনা বিরোধে গোলাগুলি, আহত ২


পাবনা প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীর সাঁড়াঘাট এলাকায় সোমবার বিকেলে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি স্লুইসগেট এলাকায় খাজনা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে ঘটেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

আহতরা হলেন নিজাম (৩০) ও সজিব (২৫)। স্থানীয়দের তথ্য অনুযায়ী, নিজাম সাঁড়াঘাট এলাকার হোসেন আলীর ছেলে এবং সজিব একই এলাকার বাবলু হোসেনের ছেলে। প্রথমে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর তরী চলাচলের ইজারা নিয়েছেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান। অন্যদিকে নদীর চ্যানেল এলাকায় ইজারা পান কুষ্টিয়া ভেড়ামারার খন্দকার সোহেল। খাজনা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দীর্ঘদিন ধরে বিদ্যমান।

মেহেদী হাসান অভিযোগ করেছেন, দুপুরে হঠাৎ খন্দকার সোহেল তার লোকজন নিয়ে স্পিডবোটে এসে নির্বিচারে গুলি চালায়। এতে নিজামের বুক ও সজিবের চোখে গুলি লাগে। এছাড়া আমার একটি স্পিডবোট ও নগদ প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে লালপুরের ইঞ্জিনিয়ার কাকন বাহিনীর সঙ্গে তাদের বিরোধ রয়েছে এবং আজকের ঘটনায় তারা জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে কাউকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানান, পদ্মা নদীর ইজারা ও খাজনা নিয়ে দুই পক্ষের উত্তেজনা নতুন নয়। এর আগে এমন বিরোধের কারণে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত