Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মা হারা মেছো বিড়াল শাবকটি বন বিভাগে হস্তান্তর করলেন ইউএনও

২৬ বাংলা টিভি   15-Jan-2026   40

Photo

মা হারা মেছো বিড়াল শাবকটি বন বিভাগে হস্তান্তর করলেন ইউএনও


হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ) :


ঝিনাইদহ সদর উপজেলা থেকে উদ্ধার হওয়া মেছো বিড়াল শাবকটি পরম মমতায় বন বিভাগের কাছে হস্তান্তর করেছে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। গত বুধবার দুপুরে নলডাঙ্গা বাজার থেকে স্থানীয় বাসিন্দারা মেছো বিড়ালটি উদ্ধার করে। খবর পেয়ে কালীগঞ্জ অঞ্চলের ডেপুটি রেঞ্জার ওমর ফারুক, ট্রেনার আদনান মিম ঘটনাস্থলে পৌঁছায় এবং মেছো বিড়াল শাবকটিকে নিজেদের হেফাজতে নেয়। উদ্ধার হওয়া মেছো বিড়ালটি যেন নিরাপদ আশ্রয় লাভ করতে পারে সেজন্য খুলনা বন বিভাগ কর্তৃপক্ষের কাছে বৃহঃবার বিকালে হস্তান্তর করা হয়। খুলনা বন বিভাগের পক্ষে খুলনা বিভাগীর রেঞ্জার ইসমাইল হোসেন,জুনিয়র ওয়ারলেস স্কাউট মোঃ শাহিন হোসেন ও ড্রাইভার শরিফুল ইসলাম ৭ দিন বয়সী এই মেছো বিড়ালটি গ্রহন করেন। মেছো বিড়ালটি খুলনা বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের দায়িত্বে থাকবে। 

খুলনা বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, প্রাণিটির প্রকৃত নাম মেছো বিড়াল। কিন্তু অনেক এলাকায় এটিকে মেছোবাঘ নামেও ডাকে। বাঘ নামে ডাকার কারণে শুধু শুধু আতঙ্ক ছড়িয়েছে। প্রাণীটি মানুষকে আক্রমণ করে না, বরং মানুষ দেখলে পালিয়ে যায়। তাই এটি নিয়ে ভীত হওয়ার কিছু নেই। জলাভূমি আছে এমন এলাকায় এদের বেশি দেখা যায়। প্রাণীটি জলাভূমির মাছ,ব্যাঙ, কাঁকড়া ছাড়াও পোকামাকড় ও ইঁদুর খেয়ে কৃষকের উপকার করে। জনবসতি স্থাপন,বন ও জলাভূমি ধ্বংস,পিটিয়ে হত্যা ইত্যাদি কারণে বিগত কয়েক দশকে উপকারী এই প্রাণীটির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। তিনি আরো বলেন, এই প্রাণীটি হত্যা বা এর কোনো ক্ষতিকরা শাস্তিযোগ্য অপরাধ। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, মাহারা মেছো বিড়ালটি হস্তান্তর করতে পেরে ভালো লাগছে। বিলুপ্তপ্রায় এসব প্রাণীর প্রতি সকলকে মানবিক হওয়ারও পরামর্শ দেন তিনি। 


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত