Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

বিনোদন

পরীমনির ‘শীত নাই’

২৬ বাংলা টিভি   15-Jan-2026   49

Photo

পরীমনির ‘শীত নাই’


বিনোদন ডেস্কঃ

ঢালিউডের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরীমণি বরাবরের মতোই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো মুহূর্ত শেয়ার করলেই তা দ্রুত ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে। বয়সভেদে আট থেকে আশি- সব শ্রেণির দর্শকের নজর কাড়তে তার জুড়ি নেই।

সম্প্রতি একটি জুয়েলারি শোরুম উদ্বোধনের কাজে মালয়েশিয়ায় যান পরীমণি। কাজের ফাঁকে অবসর সময় কাটাতে তিনি ছুটে যান দেশটির জনপ্রিয় পর্যটন এলাকা ল্যাংকাউই দ্বীপে। সেখানে কাটানো কিছু মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন এই অভিনেত্রী।

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, সৈকতের সামনে নীল আকাশের নিচে গ্ল্যামার ছড়াচ্ছেন পরীমণি। ছোট প্যান্ট ও স্লিভলেস টপসে তাকে দেখা গেছে, সঙ্গে ছিল স্টাইলিশ সানগ্লাস। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘শীত নাই’।

দেশে যখন তীব্র শীত অনুভূত হচ্ছে, তখন পরীমণির এসব ছবি যেন উষ্ণতার পরশ ছড়িয়েছে নেটিজেনদের মাঝে। মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা তার সৌন্দর্য ও ফিটনেসের প্রশংসায় ভাসিয়েছেন।


news@26banglatv.com


Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত