Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময়

২৬ বাংলা টিভি   15-Jan-2026   43

Photo

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময়


ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া এলাকার উপজেলা জামায়াতের কার্যালয়ে এ  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সেসময় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হক, সেক্রেটারি লুতফর রহমান, কর্মপরিষদ সদস্য মনিরুজ্জামান, মিডিয়া সম্পাদক ইকবাল হোসাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপস্থিত জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু,  শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে সহযোগীতা কামনা করেন প্রার্থী। সেই সাথে আগামী দিনে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণায় কোন অনিয়ম হলে তাও তুলে ধরার আহবান জানানো হয়।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত