Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

ধর্মের দোহাই দিয়ে প্রতারণা করে ভোট নেওয়ার দিন শেষ---- রকিবুল ইসলাম বকুল

২৬ বাংলা টিভি   14-Jan-2026   53

Photo

ধর্মের দোহাই দিয়ে প্রতারণা করে ভোট নেওয়ার দিন শেষ---- রকিবুল ইসলাম বকুল


খুলনা প্রতিনিধিঃ

ধর্মের দোহাই দিয়ে সাধারন মানুষের  সাথে প্রতারণা করে ভোট নেওয়ার দিন শেষ বলে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সংসদের ছাত্র বিষয়ক সম্পাদক খুলনা-৩, আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল । নগরীর শিরোমনি শহীদ মিনার চত্বরে শিরোমনি বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শেখ রেজাউল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মীর কায়ছেদ আলী, সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, শেখ ইকবাল হোসেন ও এস এ রহমান বাবুল।

চাঁদাবাজি ও অরাজকতা করে ব্যবসায়ী পরিবেশ নষ্টকারীদের  ছাড় দেয়া হবে না হবে বলে উল্লেখ করেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক। এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত