Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর কুড়িগ্রাম

কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কায় সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত

২৬ বাংলা টিভি   14-Jan-2026   51

Photo

কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কায় সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত


‌ভুবন কুমার শীল, প্রতি‌নি‌ধি কু‌ড়িগ্রাম:

কু‌ড়িগ্রা‌মে ট্রাক-মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘর্ষে নজরুল ইসলাম (৫৮) না‌মে এক সাবেক সেনা সদস্য নিহত হ‌য়ে‌ছে। 

তি‌নি সদর উপ‌জেলার যাত্রাপুর ইউনিয়‌নের শ‌্যামপুর ধরলার পা‌ড়ের ম‌হিরউদ্দিনের ছে‌লে এবং ওই ইউনিয়ন বিএন‌পির সদস‌্য।

বুধবার (১৪ জানুয়া‌রি) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে কুড়িগ্রাম শহ‌রের ধরলা ব্রিজ এলাকার তারামন বিবির মোড়ে এ ঘটনা ঘ‌টে।

পু‌লিশ ও প্রত‌্যক্ষদর্শী সূ‌ত্রে জানা গে‌ছে, নজরুল ইসলাম সকা‌লে তার ছে‌লে‌ নাজমুল ইসলামকে নি‌য়ে কু‌ড়িগ্রাম শহ‌রের দি‌কে আস‌ছি‌লেন। এ সময় বেলা সা‌ড়ে ১১টার দি‌কে শহ‌রের তারামন বি‌বির মো‌ড়ে পৌঁছ‌লে বিপরীত দিক থে‌কে আসা একটি ট্রাক তা‌কে ধাক্কা দি‌লে ঘটনাস্থ‌লেই তার মৃত‌্যু হয়। এ ঘটনায় তার ছে‌লে আহত হ‌য়ে‌ছেন। নিহত নজরুল ইসলা‌মের ছে‌লে নাজমুল ইসলামও সেনা সদস‌্য ব‌লে জানা গে‌ছে।

বিষ‌য়টি নি‌শ্চিত ক‌রে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ব‌লেন, ঘটনাস্থ‌লে আছি। তদন্ত শে‌ষে এ বিষ‌য়ে আইনি ব‌্যবস্থা নেওয়া হ‌বে।


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত