Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

বাগআঁচড়ায় ভারতীয় ১৬ পিস মোবাইল ও প্রায় ৫ লক্ষ টাকাসহ আটক ২

২৬ বাংলা টিভি   14-Jan-2026   36

Photo

বাগআঁচড়ায় ভারতীয় ১৬ পিস মোবাইল ও প্রায় ৫ লক্ষ টাকাসহ আটক ২


বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা : 

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া থেকে মঙ্গলবার বিকালে ১৬ টি ভারতীয় স্মার্ট ফোন, চার লক্ষ ৯৫ হাজার টাকাসহ দুই ভাইকে আটক করে পুলিশ। এসময় একটি ইজিবাইক জব্দ করা হয়।

পুলিশ জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গুরা চাঁদ ও এ এস আই ফরহাদের সমন্বয়ে একটি টিম যশোর-সাতক্ষীরা মহাড়ের বাগআঁচড়া  আমতলা এলাকায় মের্সাস সরদার ট্রেডাসের সামনে পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার  কেড়াগাছি গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে আব্দুল হামিদ (৪৮) ও সিরাজুল ইসলাম (৩৯) কে একটি ইজিবাইক সহ আটক করে। পরে জিজ্ঞাসা বাদের এক পর্যায়ে তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ১৬ টি স্মার্ট ফোন ও ৪ লক্ষ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়।  আটক দুজন আপন দুই ভাই।

এবিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ভারপ্রাপ্ত) ইনচার্জ খাঁন শরিফুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পাচার আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


news@26banglatv.com


Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত