Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে এক ব্যাতিক্রম সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠির স্কুলে বই শিক্ষা উপকরণ ও পোশাক ফ্রি

২৬ বাংলা টিভি   13-Jan-2026   32

Photo

ঝিনাইদহে এক ব্যাতিক্রম সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠির স্কুলে বই শিক্ষা উপকরণ ও পোশাক ফ্রি


ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ শহরতলীর আরাপপুর গাবতলা পাড়ায় সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠির শিশুদের জন্য গড়ে ওঠা ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান ‘রাইজিং চাইল্ড কেয়ার’–এর একটি নতুন অবকাঠামো ও সুপেয় পানির কল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ অবকাঠামো ও পানির কল উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সভাপতি, সিনিয়র সাংবাদিক আসিফ কাজল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মিজ আনার কলি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম লিকু, বিহঙ্গ শিল্পগোষ্ঠির কর্ণধর শাহিনুর আলম লিটন এবং একাত্তর টেলিভিশনের সাংবাদিক রাজিব হাসান।

প্রধান অতিথির বক্তৃতায় আসিফ কাজল বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে এমন উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয়। শিক্ষাই পারে দারিদ্র্য ও বঞ্চনার চক্র ভেঙে একটি মানবিক সমাজ গড়ে তুলতে। তারা ‘রাইজিং চাইল্ড কেয়ার’-এর মতো উদ্যোগকে এগিয়ে নিতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতা কামনা করেন।

জানা গেছে, ‘রাইজিং চাইল্ড কেয়ার’ স্কুলটিতে বর্তমানে প্লে-গ্রুপ থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ৩০ জন শিশু শিক্ষার্থী পড়াশোনা করছে। এসব শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে বই, শিক্ষা উপকরণ ও পোশাক প্রদান করা হয়। স্কুলটিতে কর্মরত তিনজন শিক্ষককে নিয়মিত বেতন প্রদান করেন স্কুলটির প্রধান পৃষ্ঠপোষক হাসিন মুহিব।

স্কুলটির প্রধান পৃষ্ঠপোষক হাসিন মুহিব একজন তরুণ উদ্যোক্তা। তিনি অনলাইন বিজনেসের মাধ্যমে অর্জিত অর্থ সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে ব্যয় করে যাচ্ছেন। এর আগেও তিনি ‘১০ টাকায় ইফতারি’ কর্মসূচির মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন। শীতকালে কম্বল ও গরমকালে নিজ উদ্যোগে মুহিব শরবত ও ঠান্ডা পানি বিতরণ করেন।

স্থানীয় সচেতন মহল মনে করেন, হাসিন মুহিবের মতো তরুণদের মানবিক উদ্যোগ প্রান্তিক শিশুদের জীবনে আশার আলো জ্বালাচ্ছে। এই ধরনের উদ্যোগ রাষ্ট্র ও সমাজের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


news@26banglatv.com


Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত