Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের সবজি বোঝায় আলম সাধুর চালক কেশবপুরে সড়ক দূঘটনায় নিহত

২৬ বাংলা টিভি   12-Jan-2026   31

Photo

ঝিনাইদহের সবজি বোঝায় আলম সাধুর চালক কেশবপুরে সড়ক দূঘটনায় নিহত


ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ থেকে কাঁচা সবজি নিয়ে খুলনার চুকনগরের উদ্দ্যেশে যাওয়ার পথে সড়ক দূঘটনায় আলম সাধুর চালক জিবন অধিকারী (২৫) নিহত হয়।

সোমবার (১২জানুয়ারি) ভোর ৫টার একটু পরে যশোরের কেশবপুর বাদুড়িয়া মাদ্রাসার মামনে এসড়ক দূর্ঘটনা ঘটে। নিহত জীবন অধিকারী ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার ঘোড়দাহ গ্রামের অমর অধিকারীর ছেলে। এই ঘটনায় আরও তিন জন আহত হয়। 

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, ঝিনাইদহ থেকে তিনজন আলমসাধু ড্রাইভার তিনটি আলমসাধুতে কাঁচা সবজি নিয়ে রাতে চুকনগরের উদ্দেশ্যে রওনা হয়। এসময় কেশবপুর বাদুড়িয়া নামক স্থানে পৌছালে একটি গাড়ির তেল ফুরিয়ে যায় তখন গাড়িগুলো সাইড করে, তেল ফুরানো গাড়িটি তেল ভরাতে রাস্তা পারের সময়  ঢাকা টু পাইকগাছা পরিবহন এসে আলম সাধুতে সজরে ধাক্কা দিয়ে চলে যায় এতে ঘটনাস্থলে এক আলম সাধুর ড্রাইভার মারা যায় এবং তিন জন আহত হয়। পরিবহনের নাম জানা যায়নি,তবে ধাক্কা লাগার সময় পরিবহনের একটি গেট খুলে দুর্ঘটনাস্থলে থেকে যায়। আহত তিন জনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মৃতুদেহটিও ওই স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।

এবিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বোরহান উদ্দীন দুঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বলেন লাশটি কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে বলেন জানান।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত