Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

২৬ বাংলা টিভি   12-Jan-2026   45

Photo

ঝিনাইদহে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার


ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। রোববার ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রাম থেকে গ্রেনেড দুইটি উদ্ধার করা হয়।

গড়িয়ালা গ্রামের বাবু মিয়া বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত দুইটি হ্যান্ড গ্রেনেড পায় তার নির্মাণ শ্রমিকরা। গ্রেনেড দুটি দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে যৌথ বাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌছে গ্রেনেড দুটি উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে যায়।

বাড়ির মালিক বাবু মিয়া জানান, তার বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়ার কাজ শুরু করেন শ্রমিকরা। এক পর্যায়ে মাটির নিচে দুটি গোলাকার ধাতব বস্তু দেখতে পেয়ে স্থানীয় নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাতব বস্তু দুটিকে গ্রেডেন বলে শনাক্ত করে।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. সামসুল আরেফিন বাসস কে বলেন, ধারণা করা হচ্ছেk ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গ্রেনেড দুটি অবিস্ফোরিত অবস্থায় মাটিরে নিচে চাপা পড়ে। গ্রেনেড দুটি সদর থানায় নিয়ে আসা হয়েছে। যৌথ বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে গ্রেনেড দুটি পরবর্তীতে নিষ্ক্রিয় করা হবে।

তিনি আরও বলেন, বাড়ি নির্মাণের জন্য মাটি খুড়ার কাজ করছিলেন স্থানীয় বাবু মিয়া নামে এক ব্যক্তি। এ সময় শ্রমিকরা গ্রেনেড দুটি দেখে পুলিশে খবর দেয়। পরে যৌথ বাহিনীর টিম ঘটনাস্থলে পৌছে গ্রেনেড দুটি উদ্ধার করে।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত