Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর পঞ্চগড়

পঞ্চগড়ে ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন, সড়ক অবরোধ সেনাবাহিনী সাথে ধস্তাধস্তি, লাঠিচার্জ আহত অন্তত ২৩

২৬ বাংলা টিভি   11-Jan-2026   59

Photo

পঞ্চগড়ে ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন, সড়ক অবরোধ সেনাবাহিনী সাথে ধস্তাধস্তি, লাঠিচার্জ আহত অন্তত ২৩


পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ বিন হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর সোয়া দুইটায় পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ হতে একটি বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশপন্থী শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে শহরের চৌরঙ্গী মোড় এলাকায় সংক্ষিপ্ত মানববন্ধন শেষে পঞ্চগড় ঢাকা মহাসড়কের করতোয়া সেতুর প্রবেশ মুখ দুইঘন্টা ধরে অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে দুই কিলোমিটার যানজট লেগে তিনশতাধিক যানবাহন আটকা পড়ে। পথচারীরাও দূর্ভোগে পড়েন। একপর্যায়ে বিকেল সাড়ে চারটার দিকে বক্তব্য শেষে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। এসময় সেনাবাহিনী শিক্ষার্থীদের দ্রুত সড়ক থেকে সড়িয়ে দিতে শুরু করলে শিক্ষার্থীদের সাথে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে লাঠিচার্জ করে সেনাবাহিনী। এতে অন্তত শিক্ষার্থী সহ ২৩ জন আহত হন। 

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক ফজলে রাব্বি, মোকাদ্দেসুর রহমান সান, সহ সমন্বয়ক আতিকুর রহমান, মজাহারুল ইসলাম সেলিম, খোরশেদ মাহমুদ, মাহফুজুর রহমান সহ অন্তত ২৩ জন আহত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন৷ 

এদিকে উত্তপ্ত পরিস্থিতিতে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক ঘটনাস্থলে পৌছে উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন।  পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী।  যান চলাচল স্বাভাবিক হয়। 

পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক বলেন, দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ থাকায় আমাদের সদস্যরা আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করেন। এসময় তারা আমাদের সদস্যদের উপর উত্তেজিত হলে এমন পরিস্থিতি তৈরি হয়। সরিয়ে দেয়ার সময় কারো কারো উপর লাঠির আঘাত লাগতে পারে। তবে লাঠিচার্জ করা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।  

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফজলে রাব্বি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। আমাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণার পরেও সেনাবাহিনীর সদস্যরা উদ্দেশ্যমূলকভাবে লাঠিচার্জ করে।  

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইদ্রাশিশ সান্যাল অঙ্কুর বলেন, ২৩ থেকে ২৫ জন রোগী এসেছে।  তাদের বেশিরভাগের ব্লান্ড ইনজুরি রয়েছে। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি। 


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত