Logo
সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম চট্টগ্রাম

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু আইসিইউতে ভর্তি, অবস্থা আশঙ্কাজনক

২৬ বাংলা টিভি   11-Jan-2026   49

Photo

আহত শিশু


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত বাংলাদেশি শিশু হুজাইফা আফনানকে (৯) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির মাথায় গুলি লেগেছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন গুলিবিদ্ধ শিশুটির অবস্থা গুরুতর।

রবিবার (১১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় গুলিবিদ্ধ শিশুটিকে অ্যাম্বুলেন্সে চমেক হাসপাতালে আনার পর দায়িত্বরত চিকিৎসক আইসিইউতে ভর্তি দেন। বর্তমানে শিশুটি আইসিইউতে চিকিৎসাধীন বলে জানিয়েছে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার।

রবিবার ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছা ব্রিজ এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয় হুজাইফা আফনান। ৯ বছর বয়সী শিশুটি লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। সে লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

গুলিবিদ্ধ শিশুর চাচা শওকত আলী বলেন, ‘হুজাইফা আফনানের অবস্থা অত্যন্ত খারাপ। তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।’


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত