Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে মাইক্রোবাস-ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত, আহত ২

২৬ বাংলা টিভি   10-Jan-2026   29

Photo

ঝিনাইদহে মাইক্রোবাস-ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত, আহত ২


ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার বাদামতলা বাজারে মাইক্রোবাস-ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুক্তার হোসাইন (৪০) নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার শৈলকুপা উপজেলার লক্ষনদিয়া গ্রামের আলিবর্দি শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী আশিকুজ্জামান জানান, সন্ধ্যায় পল্লী চিকিৎসক মুক্তার হোসাইন তার স্ত্রীর বড় বোনকে নিয়ে ঝিনাইদহ থেকে গ্রামে ফিরছিলেন। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার বাদামতলা এলাকায় পৌছালে বিপরিতদিক থেকে আসা একটি মাইক্রোবাস ও ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও ভ্যানের ৩ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুক্তার হোসাইনকে মৃত ঘোষণা করে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ফারজানা ইয়াসমিন বলেন, মুক্তার হোসেন হাসপাতালে আসার আগেই মারা গেছে। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারিরীক অবস্থা খুব বেশি ভালো না।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জন বিশ্বাস বলেন, মাইক্রোবাসের অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।


news@26banglatv.com


Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত