Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

মতপার্থক্য থাকলেও মতবিরোধ যেন না হয় তারেক রহমান

২৬ বাংলা টিভি   10-Jan-2026   37

Photo

মতপার্থক্য থাকলেও মতবিরোধ যেন না হয় তারেক রহমান


নিউজ ডেস্কঃ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘মতপার্থক্য থাকলেও তা যেন মতবিরোধে রূপান্তরিত না হয়। আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান সম্ভব।’

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এই সময় বিএনপির চেয়ারম্যান বলেন, ‘দেশের মানুষ স্বপ্ন দেখছে। সব আশা পূরণ সম্ভব নাও হতে পারে, তবে সবাই যদি স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য একসঙ্গে কাজ করি, জাতিকে সঠিক পথে নেওয়া সম্ভব।’

তিনি আরও উল্লেখ করেন, ‘৫ আগস্টের আগে পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। প্রতিশোধ ও প্রতিহিংসার দিক কী হতে পারে তা আমরা দেখেছি। মাহমুদুর রহমানের রক্তমাখা ছবি এখনো চোখের সামনে ভাসে।’

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে ছিলেন শফিক রেহমান, আবদুল হাই সিকদার, নুরুল কবির, মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান, আযম মীর শাহিদুল আহসান, জহিরুল আলম, এম এ আজিজ, কাদের গণি চৌধুরী, হাসান হাফিজ, শহিদুল ইসলাম, খুরশীদ আলমসহ আরও অনেকে।

একজন সাংবাদিক নেতা তাকে ‘মাননীয়’ সম্বোধন করলে তারেক বিনয়ের সঙ্গে অনুরোধ জানান, ‘দয়া করে আমার নামের আগে মাননীয় ব্যবহার করবেন না।’

দীর্ঘদিন প্রবাসে থাকার প্রসঙ্গে তিনি আবেগমাখা কণ্ঠে বলেন, ’আমি দীর্ঘদিন দেশে থাকতে পারিনি, তবে সারাক্ষণই মন দেশেই ছিল।’

উল্লেখ্য, যুক্তরাজ্যে দেড় দশক নির্বাসনের পর ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর ৩০ ডিসেম্বর তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। এর ১০ দিনের মাথায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে দলীয় চেয়ারম্যান ঘোষণা করা হয়। পরদিন প্রথম কর্মসূচি হিসেবে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন তিনি।


news@26banglatv.com


Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত