Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর গাইবান্ধা

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক অর্ধশতাধিক পরীক্ষার্থী

২৬ বাংলা টিভি   10-Jan-2026   70

Photo

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক অর্ধশতাধিক পরীক্ষার্থী


গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে ৫১ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১৭ জন নারী ও ৩৪ জন পুরুষ রয়েছেন।

গতকাল শুক্রবার (০৯ জানুয়ারি) জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা তাদের আটক করেন। এ সময় পরীক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন ও ব্লুটুথ ডিভাইসসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়। পরে রাতে আটক সবাইকে গাইবান্ধা সদর থানায় নেওয়া হয়।

পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, সারাদেশের ৬১ জেলার মতো গাইবান্ধাতেও ৪৩টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রের মধ্যে ২৪টি কেন্দ্র থেকে ৪৮ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। এছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় আরও তিনজনকে আটক করা হয়। এর মধ্যে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা আব্দুল কাইয়ূম হাইস্কুল কেন্দ্র থেকে সবচেয়ে বেশি ১১ জন পরীক্ষার্থী আটক হন।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক পরীক্ষার্থীরা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের চেষ্টা করছিলেন। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের সহায়তায় তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হয়েছে এবং প্রয়োজনে আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে। পাশাপাশি এই অনিয়মের সঙ্গে জড়িত ডিজিটাল ডিভাইস চক্রের মূল হোতাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত