Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক গ্রেফতার

২৬ বাংলা টিভি   05-Oct-2025   78

Photo

নিষিদ্ধ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক গ্রেফতার


ডেক্স রিপোর্ট :

নিষিদ্ধ  আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে রাজধানীর নিকেতন এলাকা থেকে গ্রে-প্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৫ অক্টোবর) বেলা পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিকেতন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রে-প্তার করে ডিবি-গুলশান বিভাগের একটি দল।

তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি সূত্রে জানা যায়, গ্রে-প্তার বি এম মোজাম্মেল হকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত হ-ত্যা মা-মলাসহ ঢাকা মহানগর এলাকায় ৮টি মা-মলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রে-প্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রে-প্তার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

গ্রে-প্তাররা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি সলিম পাটোয়ারী, ঢাকা তুরাগ থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. আবু সাইদ, জাতীয় শ্রমিক লীগের কমলাপুর শাখার সদস্য সচিব মাসুদ পারভেজ, রাজধানীর বংশাল থানা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসম্পাদক খাজা টিপু ফরহাদ ওরফে মোল্লা, ঢাকা মহানগর উত্তরের ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. কামাল হোসেন মৃধা ও রাজশাহী জেলা ছাত্রলীগের সদস্য মো. সাগর হাসান।

ডিএমপির তথ্যমতে, সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পল্টন থানার আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে সলিম পাটোয়ারীকে গ্রে-প্তার করা হয়।

একই দিন বিকেল ৫টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের একটি টিম তুরাগ থানাধীন ভাটুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মো. আবু সাইদকে গ্রে-প্তার করে। এদিন গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি টিম মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে মাসুদ পারভেজকে গ্রে-প্তার করে। ডিবি ওয়ারি বিভাগের অন্য একটি টিম রাত ৮টার দিকে বংশাল থানাধীন নয়াবাজার মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাহবুব আলমকে গ্রে-প্তার করে।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত