Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের অনুকূলে নেই : মির্জা ফখরুল

২৬ বাংলা টিভি   09-Jan-2026   37

Photo

আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের অনুকূলে নেই : মির্জা ফখরুল


নিউজ ডেস্কঃ

বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। সকলেই নির্বাচন চায়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন অনুকূলে নেই। আইনশৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আমি সন্তুষ্ট নই।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজ বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, শুধু আমি কেন? কোন রাজনীতিবিদই এ পরিস্থিতিতে সন্তুষ্ট নন। আর যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের কয়েকজন নেতাকে খুন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা আশা করব, সরকার এ বিষয়ে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং নির্বাচনের সময় এসব ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য আরও সক্রিয় ভূমিকা নেবে।

তিনি  বলেন, তারেক রহমান উত্তরাঞ্চলে যে সফরটি করছেন, সেটিকে তার ব্যক্তিগত সফরই বলা যায়। তিনি তার নিজের জেলা বগুড়ায় যাবেন। সেখান থেকে রংপুরে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর তিনি দিনাজপুরে যাবেন তার নানীর কবর জিয়ারত করতে। তারপর ঠাকুরগাঁওয়ে আসবেন, সেখানে কয়েকজন শহিদ রয়েছেন, তাদের মধ্যে একজন শহিদের কবর জিয়ারত করবেন। এরপর বেগম খালেদা জিয়ার ইন্তেকালে একটি গণদোয়ায় অংশ নেবেন। বলা যেতে পারে, এটি তার একটি ব্যক্তিগত শুভেচ্ছা সফর। একই সঙ্গে তার দায়িত্ব রয়েছে গণঅভ্যুত্থানে আমাদের যে সব শহিদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো। সেটাই তিনি জানাবেন।

তিনি আরও বলেন, তারেক রহমান সাহেব তিনি যখন দেশে আসেন, তখন ঢাকায় লক্ষ লক্ষ মানুষ তাকে সংবর্ধনা জানাতে জমায়েত হয়েছিল। এখন তিনি জেলাগুলোতে আসছেন, এতে স্বাভাবিকভাবেই নেতাকর্মীরা উজ্জীবিত হবেন।

ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের পরাজয় সম্পর্কে এ বিএনপি নেতা বলেন,  আমাদের অন্যান্য ছাত্র সংগঠনগুলো বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করার সুযোগ পায়নি এবং বিশেষ করে আমাদের ছাত্রদলকে সেখানে ঢুকতেই দেওয়া হয়নি। যার ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠনগুলো তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি।

তিনি বলেন, আর যে বিষয়টি আমি জোর দিয়ে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিন প্রভাব ফেলেনি। আশা করি, এবারও ফেলবে না। তবে অবশ্যই ছাত্রদলের এ নিয়ে আরো সচেতন হওয়া উচিত।  

বিএনপির সিনিয়র এ নেতা আরও বলেন, দেশ এখন নির্বাচনমুখী। তবে এখোনো নির্বাচনকে বানচাল ও বাঁধাগ্রস্থ করতে একটি মহল তৎপর রয়েছে। তবে জনগণ ও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রই সফল হবে নাহ ইনশাআল্লাহ। বিএনপির বিদ্রোহী প্রার্থীদের সর্তক করে তিনি বলেন, মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত দলের সিদ্ধান্ত না মানলে দল তাদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেবে বলেন জানান বিএনপির মহাসচিব।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত