Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

খুলনার ভৈরব নদীতে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তার ২০ ভরি স্বর্ণসহ প্রাইভেটকার উদ্ধার

২৬ বাংলা টিভি   09-Jan-2026   64

Photo

খুলনার ভৈরব নদীতে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তার ২০ ভরি স্বর্ণসহ প্রাইভেটকার উদ্ধার


খুলনা প্রতিনিধিঃ

খুলনা ফুলতলার ভৈরব নদীতে ডুবে যাওয়া প্রাইভেটকার যার নাম্বার ঢাকা মেট্রো -গ ১৬-১৭২৫ ২০ভোরি স্বর্ণ সহ উদ্ধার করেছে ডুবুরিদল। 

শুক্রবার রাতে খানজাহান আলী থানাধীন ইস্টার্ন জুট মিল সংলগ্ন আমতলা খেয়াঘাট  দিয়ে নৌকাযোগে পার হয়ে সিদ্ধিপাশা  খেয়াঘাটে নামার সময় প্রাইভেট কারটি ভৈরব নদীতে ডুবে যায়। এ সময় গাড়ির ভেতরে ২০ ভোরি স্বর্ণসহ অন্যান্য মালামাল ছিলো তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

জানা যায়, ঘটনার দিন রাত আনুমানিক ৯ টার দিকে চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুল ইসলাম তার টয়েটো প্রিমিও ব্র্যান্ডের নতুন প্রাইভেটকারে স্বপরিবারে খুলনা থেকে কেনাকাটা সেরে যশোরের অভয়নগর উপজেলা সিদ্ধিপাশা গ্রামের বাড়ি যাচ্ছিলেন। 

আমতলা খেয়াঘাট দিয়ে নৌকা যোগে প্রাইভেটকারটি ভৈরব নদী পার হয়ে  সিদ্ধিপাশা খেয়াঘাটে নামার সময় নদীতে ডুবে যায়।  শনিবার কারটি উদ্ধারের জন্য  চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তা ও গাড়ির মালিক মইনুল ইসলাম  ৪৫ হাজার টাকা চুক্তিতে ডুবুরি দল ভাড়া করে। বেলা ২ টা থেকে টানা তিন ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল পাঁচটায় ডুবুরি দল প্রাইভেটকারটি উদ্ধার করতে সক্ষম হয়। ডুবে যাওয়ার সময় গাড়ির ভীতর প্রায় ২০ ভরি স্বর্ণসহ অন্যান্য মালামাল ছিল।

গাড়িটি উদ্ধারের সময় আশে পাশের  উৎসুক জনতা নদীর দুই পাড়ে ভিড় জমায়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত