Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

উখিয়ায় আগ্নেয়াস্ত্র-কার্তুজ ও দুই হাজার ইয়াবা উদ্ধার, ৪ কারবারি গ্রেফতার

২৬ বাংলা টিভি   05-Oct-2025   47

Photo

উখিয়ায় আগ্নেয়াস্ত্র-কার্তুজ ও দুই হাজার ইয়াবা উদ্ধার, ৪ কারবারি গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও ২ হাজার ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রবিবার (৫ অক্টোবর) সকালে উখিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল পালংখালীর মরা গাছতলা সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২টি ওয়ান সুটারগান, ৫টি কার্তুজ এবং ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন,  বালুখালীর মো. কায়সার (২১), ফরিদ আলম (৪৭), আশ্রিত রোহিঙ্গা ফোরকান (২৩) ও আব্দুল কাদের (২০)।

 কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত