Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অর্থনীতি

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

২৬ বাংলা টিভি   08-Jan-2026   42

Photo

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম


নিউজ ডেস্কঃ

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা  নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৮ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। এ প্রেক্ষিতে সন্ধ্যায় এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয় বাজুস। স্বর্ণের নতুন দাম আগামীকাল শুক্রবার (৯ জানুয়ারি) থেকে কার্যকর করা হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের এ দামের সঙ্গে সরকার কর্তৃক নির্ধারিত ৫ শতাংশ ট্যাক্স এবং বাজুস কর্তৃক নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে।

সর্বশেষ গত ৫ জানুয়ারি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছিল বাজুস।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত