Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জ হাসপাতালে ছদ্ধবেশি প্রতারক চক্রের কবলে রোগীরা

২৬ বাংলা টিভি   08-Jan-2026   47

Photo

কালীগঞ্জ হাসপাতালে ছদ্ধবেশি প্রতারক চক্রের কবলে রোগীরা


ঝিনাইদহ প্রতিনিধি:

হাসপাতালে ডাক্তার দেখাতে এসে ছদ্ধবেশি প্রতারক চক্রের কবলে পড়ে নগদ টাকা ও মোবাইল খুইয়েছেন দুই মহিলা। বৃহস্পতিবার সকাল দশটার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের অভ্যান্তরে এ ঘটনাটি ঘটে। পরে পুলিশ এসে ঘটনা শুনে ভুক্তভোগীদের থানাতে ডায়েরী করার পরামর্শ দেন।

ভূক্তভোগী উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী মাহমুদা খাতুন জানান, সকালে শিশু কন্যাকে নিয়ে হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন। এরপর রোগীর জন্য টিকিট করতে কাউন্টারে যায়। সেখানে বোরকাপরা ছদ্ধবেশি প্রতারকরা তার ব্যাগে থাকা মোবাইল ফোন ও নগদ ১২ শত টাকা নিয়ে নেয়।

আরেক ভূক্তভোগী রঘুনাথপুর গ্রামের দরিদ্র মহিলা হাসিনা খাতুন জানায়, তিনিও ডাক্তার দেখাতে হাসপাতালে এসেছিলেন। একইভাবে তার একটি ব্যাগসহ ৭’শত টাকা খোয়া গেছে। এ ঘটনার পর পরই ভূক্তভোগীরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট টাকা খোয়া যাওয়ার বিষয়টি অবহিত করেন। তবে, তাৎক্ষনিকভাবে সিসি ক্যামেরা দেখেও প্রতারক চক্রদের চিহ্নিত করা সম্ভব হয়নি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রেজাউল ইসলাম জানান, ভূক্তভোগীদের অভিযোগ শুনেই বিষয়টি থানা পুলিশে অবহিত করেন। পুলিশ এসে সিসি টিভির ফুটেজ নিয়ে গেছেন। তবে, এমন ঘটনা প্রায়ই ঘটছে স্বীকার করলেও প্রতিকারে জোরালো ব্যবস্থা নিবেন বলে জানান তিনি। শেষে ভূক্তভোগী মহিলাদের বাড়ী ফেরার ভাড়া বাবদ এক শত করে টাকা দিয়ে সহায়তা করেন।

ঘটনাস্থলে আসা কালীগঞ্জ থানার এস আই বিধান চন্দ্র বলেন, সিসি টিভির ফুটেজ ও খোয়া যাওয়া মোবাইলের আইএমই কাগজ নিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে প্রতারকচক্রকে আটকের চেষ্টা করবেন বলে জানান তিনি।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত