Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র হত্যা : প্রধান আসামি সাকিন গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   08-Jan-2026   43

Photo

সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র হত্যা : প্রধান আসামি সাকিন গ্রেপ্তার


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ শহরে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মো. সাকিন (২০) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। ঢাকার সাভার এলাকা থেকে বুধবার (৭ জানুয়ারি) তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে র‍্যাব-১২ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
নিহত কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদ (১৮) সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শহরের সয়াধানগড়া খানপাড়া মহল্লার বাসিন্দা এবং রেজাউল করিমের ছেলে।
অন্যদিকে গ্রেপ্তার সাকিন সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি মহল্লার মতি শেখের ছেলে বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাবের তথ্য অনুযায়ী, গত বছরের ২৮ ডিসেম্বর বিকেলে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রিয়াদ। বিকেল সাড়ে ৪টার দিকে শহরের নাজমুল চত্বর সংলগ্ন বাহিরগোলা সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে থাকা অবস্থায় সাকিনের নেতৃত্বে ১০–১২ জনের একটি দল পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা চাইনিজ কুড়াল, রামদা, চাপাতি ও ছুরি দিয়ে রিয়াদকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ এম এমুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ওইদিন রাত ১০টার দিকে নিহতের বাবা রেজাউল করিম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাকিনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়।
র‍্যাব জানায়, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার সাভার এলাকা থেকে সাকিনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত