Logo
বুধবার | ৭ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের একটি সড়কের নামকরণ

২৬ বাংলা টিভি   08-Jan-2026   27

Photo

খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের একটি সড়কের নামকরণ


নিউজ ডেস্কঃ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির একটি রাস্তার নামকরণ করা হয়েছে।

স্থানীয় সময় ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) হ্যামট্রাম্যাক মেয়র ও সিটি কাউন্সিল দপ্তর থেকে এ অনুমোদন দেয়া হয়।

হ্যামট্রাম্যাক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে খালেদা জিয়ার নামেই পরিচিত হবে। শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব এবং গণতন্ত্রের প্রতি এক অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন।

ওই দপ্তর থেকে দেয়া এক শোক বার্তায় বলা হয়, হ্যামট্রাম্যাক শহর ও এর বাসিন্দাদের পক্ষ থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।

বার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশ তথা মুসলিম বিশ্বের মধ্যে প্রথম সারির একজন নারী প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের নারীদের সমাজের মূলধারায় অংশগ্রহণের জন্য সকল বাঁধা ভেঙে দিয়েছেন। তার নেতৃত্বেই বাংলাদেশের গণতন্ত্রের নতুন অগ্রযাত্রা শুরু হয়।

তার শাসনামলে সংসদীয় গণতন্ত্র, পূর্বের রাজনৈতিক বাক বদল পেরিয়ে একটি শক্তিশালী অবস্থান লাভ করে। তার সরকার নারী শিক্ষা, সুবিধাবঞ্চিতদের শিক্ষা এবং দারিদ্র্যতা নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি বিশ্ব কূটনীতি ও আন্তর্জাতিক শান্তি রক্ষা মিশনের মধ্যে দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছেন।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত