Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে অবৈধ ৬ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা, একটি ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে

২৬ বাংলা টিভি   07-Jan-2026   38

Photo

সিরাজগঞ্জে অবৈধ ৬ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা, একটি ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে


ইউসুফউজ্জামান ইমরান,সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত ছয়টি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ১১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি একটি ইটভাটার চিমনি ও সেখানে থাকা বিপুল পরিমাণ কাঁচা ইট ভেঙে ফেলা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, পরিবেশগত ছাড়পত্র না নিয়ে ইটভাটা পরিচালনার দায়ে এসব ভাটার মালিকদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। আইন অমান্য করে কার্যক্রম চালানোর কারণে একটি ভাটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।
জানা গেছে, উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া এলাকার মেসার্স নয়ন ব্রিকসকে ২ লাখ টাকা, হাটিকুমরুল এলাকার মেসার্স যমুনা ব্রিকসকে ৩ লাখ টাকা, ধোপাকান্দি এলাকার মেসার্স শাপলা ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া রায়গঞ্জ উপজেলার দত্তকুশা এলাকার মেসার্স তন্ময় ব্রিকসকে ৩ লাখ টাকা, ঘুড়কা এলাকার মেসার্স উজ্জ্বল ব্রিকসকে ৫০ হাজার টাকা এবং দাথিয়া বেনিমাধব এলাকার মেসার্স কেয়া ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতি এলাকায় অবস্থিত মেসার্স এসঅ্যান্ডবি ব্রিকসের চিমনি ভেঙে ফেলা হয় এবং সেখানে মজুত করা বিপুল পরিমাণ কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়, বগুড়ার পরিচালক (উপসচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিনের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাহিন আলমসহ র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত