Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ইজিবাইক চালক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

২৬ বাংলা টিভি   07-Jan-2026   29

Photo

সিরাজগঞ্জে ইজিবাইক চালক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন


ইউসুফউজ্জামান ইমরান,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ইজিবাইকচালক মানিককে নৃশংসভাবে হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
আজ বুধবার (৭ জানুয়ারি) বিকালে সিরাজগঞ্জ জেলা দায়রা জজ আদালতের বিচারক মো: ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. খোকন শেখ, মো. সালমান শেখ এবং মো. রাকিব ওরফে হাবিব শেখ।
রায় ঘোষণার সময় একজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামি পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মানিক (২৪) পেশায় একজন ইজিবাইকচালক ছিলেন। ২০২৩ সালের ২১ নভেম্বর সকালে তিনি ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। ওইদিন রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরদিন সকালে উল্লাপাড়া উপজেলার কামারখন্দ থানাধীন এক বাগানবাড়ির পাশে রাস্তার ধারে মানিকের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মানিকের মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের মা বাদী হয়ে কামারখন্দ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।
রায় ঘোষণার পর নিহত মানিকের পরিবার সন্তোষ প্রকাশ করে দ্রুত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত