Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

​শার্শায় দুই ভেজাল গুড় কারখানায় অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

২৬ বাংলা টিভি   07-Jan-2026   36

Photo

​শার্শায় দুই ভেজাল গুড় কারখানায় অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা


​আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা : 

যশোরের শার্শার বাগআঁচড়ায়  অস্বাস্থ্যকর পরিবেশে চিনি ও ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে দুটি কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার বাগআঁচড়া ঘোষ পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

​আদালত সূত্রে জানা যায়, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ মাখদুম এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে একটি যৌথ টিম এই বিশেষ অভিযান চালায়। অভিযানে দেখা যায়, কারখানগুলোতে চিনি, চিটাগুড়, ফিটকিরি ও বিভিন্ন ক্ষতিকর উপাদানের মিশ্রণে অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি করা হচ্ছিল।

​এই অপরাধে কারখানার মালিক আহম্মাদ আলী ও মশিয়ার রহমানকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযান চলাকালে শার্শা থানা পুলিশের একটি টিম এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ মাখদুম জানান, জনস্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে খাদ্যে ভেজালবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। 


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত