Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস,গোটা জেলায় বইছে মাঝারি শৈত্য প্রবাহ

২৬ বাংলা টিভি   06-Jan-2026   52

Photo

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস,গোটা জেলায় বইছে মাঝারি শৈত্য প্রবাহ


রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : 

চুয়াডাঙ্গায় প্রতিদিন দেড় থেকে দুই ডিগ্রি তাপমাত্রা হ্রাস পাচ্ছে। সোমবার (৫ ডিসেম্বর) গোটা জেলায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে গেলেও মঙ্গলবার (৬ ডিসেম্বর) মাঝারি শৈত্য প্রবাহ শুরু হয়েছে। এ কারনে জনজীবনে অস্বস্তি অবস্থা বিরাজ করছে। সকাল থেকে আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। কুয়াশা না থাকলে রয়েছে শীতের তীব্রতা।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান,মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এ মৌসুমে এটা চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। আরো দুই একদিন তাপমাত্রা একই ধরনের থাকতে পারে বলে তিনি জানান।
তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় মানুষের দূর্ভোগ বেড়ে গেছে। ঠান্ডা বাতাস, ঘন কুয়াশা আর মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারনে চুয়াডাঙ্গায় তীব্র শীত অনুভূত হচ্ছে। অসহায় ও ছিন্নমূল মানুষগুলো শীতের তীব্রতার কাছে এক রকম অসহায় হয়ে পড়েছে। জেলায় ৪ দিন ধরে  সূর্যের দেখা নেই। সড়কে মানুষের চলাচল তেমন একটা নেয়। খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেয়ার চেষ্টা করছে সাধারণ মানুষ। সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে শীত জনিত রোগীর সংখ্যা বাড়ছে।
গত সোমবার (৫ ডিসেম্বর) দিনগত রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে চুয়াডাঙ্গা শহরের বড়বাজার ব্রিজের পাশের জনবসতি, সি এ্যান্ড বি রজনীগন্ধা পাড়া ও জেলা পরিষদের পিছনে অবস্হিত জনবসতির মানুষের মাঝে প্রায় ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও সার্বিক) নয়ন কুমার রাজবংশী,  সহকারী কমিশনার (সংস্হাপন) ফাহাদ চৌধুরী, সহকারী কমিশনার (মিডিয়া সেল) আবদুল্লাহ আল নাঈম ও সহকারী কমিশনার (প্রবাসী কল্যাণ শাখা) মির্জা শহিদুল ইসলাম।


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত