Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও মাদক সিরাপ উদ্ধার

২৬ বাংলা টিভি   06-Jan-2026   35

Photo

মহেশপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও মাদক সিরাপ উদ্ধার


 (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্র জানায়, গত শনিবার (০৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নিমতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৫/৩-এস এর নিকটবর্তী ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মো. ইকবাল মিয়ার পেঁপে বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এদিকে রোববার (০৫ জানুয়ারি) ভোর রাত পৌনে ২টার দিকে যাদবপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৪৭/০৮-এস এর নিকট গোপালপুর গ্রামের একটি কাঁচা রাস্তার পাশে ড্রাগন বাগানে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় উইন সেরেক্স সিরাপ উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত সব মাদক আসামীবিহীন অবস্থায় পাওয়া যায়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত