Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে বিষ পানে এক যুবকের আত্মাহত্যা

২৬ বাংলা টিভি   06-Jan-2026   37

Photo

মহেশপুরে বিষ পানে এক যুবকের আত্মাহত্যা


(ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিষপান করে সাদিকুল ইসলাম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রাতে উপজেলার সূর্যদিয়া বগাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।সাদিকুল ইসলাম ওই গ্রামের মশিয়ার রহমানের ছেলে। 

পরিবার ও স্বজনরা জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে সাদিকুলের বিষপানের বিষয়টি টের পান স্বজনেরা। পরে তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, সাদিকুল গ্রামের একটি দোকান থেকে ঘাস পুড়া ওষুধ কিনেছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি নিজ ঘরে ওই বিষ পান করেন। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত