Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

২৬ বাংলা টিভি   05-Jan-2026   34

Photo

ঝিনাইদহের শৈলকুপায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল


ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধায় উপজেলার ভাটই বাজারে দুধসর ইউনিয়ন বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অ্যাটর্নী জেনারেল ও বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক  এ্যাড. মোঃ আসাদুজ্জামান। সেসময় দুধসর ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, সাজ্জাদুর রহমান, রাকিবুল হাসান খান দিপু, মানবাধিকার বিষয়ক সম্পাদক জাকারিয়া মিলন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবলু মোল্লা, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কি, যুবদলের আহবায়ক রবিউল ইসলামসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করেছেন। তিনি অন্যায়ের সাথে কখনও আপোষ করেননি বলেই তাকে আপোষহীন নেত্রী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। 

পরে বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত