Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন আসাদুজ্জামান

২৬ বাংলা টিভি   05-Jan-2026   33

Photo

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন আসাদুজ্জামান


নিউজ ডেস্কঃ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন বিএনপি মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ- ১ (শৈলকুপা) আসনের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে নেতাকর্মীদের নিয়ে তিনি এই কর্মসূচি পালন করেন। এ সময় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

জিয়ারত শেষে অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে দীর্ঘদিন ধরে নানা রাজনৈতিক বিতর্ক ও মামলা-সাজার নাটক সাজানো হলেও সাধারণ মানুষের বিশ্বাসে কোনো চিড় ধরেনি। জনগণ কখনোই বিশ্বাস করেনি যে, তিনি এতিমের টাকা আত্মসাৎ করতে পারেন।

তিনি আরও বলেন, আল্লাহ যাকে সম্মান দেন, দুনিয়ার কোনো শক্তি তার সম্মান কেড়ে নিতে পারে না। ক্ষমতার জোরে তাকে দমন করার চেষ্টা করা হলেও দেশবাসীর ভালোবাসা ছিল অটুট। তার বিরুদ্ধে দেওয়া সাজা ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ক্ষমতা দীর্ঘায়িত করার একটি কৌশল মাত্র।

সাবেক এই অ্যাটর্নি জেনারেল দাবি করেন, ‘শেষ পর্যন্ত আল্লাহর বিচারই কার্যকর হয়েছে। বেগম খালেদা জিয়া তার জীবদ্দশাতেই মানসিক প্রশান্তি নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। দেশপ্রেম, গণতন্ত্র রক্ষা এবং অন্যায়ের সঙ্গে আপোষ না করার যে দৃঢ়তা তিনি দেখিয়ে গেছেন, তা তাকে জনগণের হৃদয়ে চিরস্থায়ী আসন করে দিয়েছে।’

বেগম জিয়ার জানাজা ও বিদায়ে মানুষের উপচে পড়া ভিড়ের কথা স্মরণ করে আসাদুজ্জামান বলেন, বিদায়ের সময় মানুষের যে ঢল ও আবেগ দেখা গেছে, তা প্রমাণ করে রাজনৈতিক বিরোধিতা থাকলেও মানুষের হৃদয়ে তার অবস্থান ছিল কতটা গভীর। সার্বভৌমত্ব ও ন্যায় বিচারের প্রতি তার শ্রদ্ধাই তাকে অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হুমায়ুন বাবর ফিরোজ, বিএনপির সাবেক সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এম এ মান্নান, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি এস এম আল মাহমুদ দীপু এবং দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সোহেল খান, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন ধ্রুবসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত