Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মদ উদ্ধার সহ ৬ জন আটক

২৬ বাংলা টিভি   04-Jan-2026   43

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মদ উদ্ধার সহ ৬ জন আটক


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ উদ্ধার সহ অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নারী, পুরুষ ও শিশুসহ ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী গত ৩ জানুয়ারি রাতে বেনীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে আসামীবিহীন ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই রাতে পলিয়ানপুর বিওপি’র এলাকায় নিয়মিত টহলকালে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ জন নারীকে আটক করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া ৪ জানুয়ারি ভোরে শ্রীনাথপুর বিওপি’র এলাকায় টহল চলাকালে অবৈধ সীমান্ত পারাপারের চেষ্টা করলে এক পুরুষ ও দুই শিশুসহ মোট ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত