Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ মহাসড়কে চলন্ত প্রাইভেটকার থামিয়ে ডাকাতি

২৬ বাংলা টিভি   04-Oct-2025   50

Photo

সিরাজগঞ্জ মহাসড়কে চলন্ত প্রাইভেটকার থামিয়ে ডাকাতি


সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়ে প্রাইভেটকার থামিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনা ঘটেছে। মহাসড়কে এমন দুধর্ষ ডাকাতির ঘটনায় চলাচলকারী যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সড়কের নিরাপত্তা কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন চালক ও যাত্রীরা।

শুক্রবার (৩ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে এই হামলায় গাড়িতে থাকা চালক ও দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। ডাকাতির পুরো ঘটনাটি পেছন থেকে অন্য একটি গাড়ির যাত্রী ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভিডিও ধারণকারী ঢাকার ধানমন্ডির বাসিন্দা ব্যবসায়ী ফজলে রাব্বি জানান, তারা বগুড়া থেকে ঢাকায় ফিরছিলেন। যমুনা সেতুর প্রায় এক কিলোমিটার আগে কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে দেখেন ২০-৩০ বছর বয়সী ১৪-১৫ জনের একটি দল একটি প্রাইভেটকারের গ্লাস ভাঙচুর করে লুটপাট চালাচ্ছে। ডাকাতদের পরনে হাঁটু পর্যন্ত ওঠানো লুঙ্গি থাকলেও গায়ে কোনো পোশাক ছিল না এবং প্রত্যেকের হাতে ছিল তিন-চার ফুট লম্বা রামদা বা সামুরাই। তারা যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে সড়কের পাশের ধানক্ষেতের অন্ধকার দিয়ে পালিয়ে যায়। ভয়াবহ এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি যমুনা সেতুর টোল প্লাজায় পৌঁছালে আহতদের দেখা যায়। আহত পাঁচজনের মধ্যে মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত এক বৃদ্ধও ছিলেন। ধারণা করা হচ্ছে, অস্ত্রের আঘাতে বা ভাঙা কাঁচের টুকরো লেগে তারা আহত হয়েছেন।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, ঘটনাটি শুনেছি তবে তা যমুনা সেতু পশ্চিম থানা এলাকার অধীনে।  যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ভিডিও আমরাও দেখেছি, ভিডি দেখে মহাসড়ক ঘুরছি, জায়গাটি কোথায় তা নিশ্চিত হতে পারছি না। তবে ঘটনাটি যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে কিনা খতিয়ে দেখা হচ্ছে।


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত