Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জোনায়েদ সাকির মনোনয়নপত্র বৈধ

২৬ বাংলা টিভি   03-Jan-2026   56

Photo

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জোনায়েদ সাকির মনোনয়নপত্র বৈধ


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) সংসদীয় আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির সমর্থিত প্রার্থী জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি)-এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন।

এ আসনে দাখিল করা জোনায়েদ সাকিসহ মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ বলে ঘোষণা করা হয়।

যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জোনায়েদ সাকি। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো আজ পর্যন্ত মূলত প্রার্থী বাছাই নিয়েই ব্যস্ত ছিল। আগামীকাল সকাল থেকে প্রার্থীরা নিজস্ব প্রতীক নিয়ে প্রচার চালাতে পারবে না; তবে গণভোটের প্রচার করা যাবে। গণভোটের প্রচারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো বাধা নেই। বরং নির্বাচন কমিশন ও সরকার উভয়ই গণভোটের প্রচার করছে।

তিনি আরও বলেন, আগামীকাল থেকেই গণভোট বিষয়ে জনগণকে উৎসাহিত করা প্রত্যেকটি দলের দায়িত্ব। ভোটের মাধ্যমে যে সংস্কারের আকাঙ্ক্ষা—রক্তস্নাত অভ্যুত্থানের ফল হিসেবে—তা বাস্তবায়নের পক্ষে সবাইকে এগিয়ে আসতে হবে।

গণভোট ও নির্বাচন একই দিনে হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এতে সাংঘর্ষিক হওয়ার কোনো সুযোগ নেই। প্রতিটি  গোপন কক্ষে দুটি বুথ থাকবে—একটি গণভোটের জন্য, অন্যটি জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনের জন্য। একজন ভোটার দুটি ভোট দিয়ে বের হয়ে যাবেন।

তিনি বলেন, একই দিনে ভোট আয়োজন করাটা বর্তমান বাস্তবতায় সবচেয়ে সাশ্রয়ী ও কার্যকর সিদ্ধান্ত। এতে একদিকে অর্থনৈতিক সাশ্রয় হবে, অন্যদিকে আগে-পরে ভোট হলে যে জটিলতা তৈরি হতো, তা এড়ানো যাবে। শেষ পর্যন্ত নেওয়া এই সিদ্ধান্তই বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে মঙ্গলজনক ও সঠিক সিদ্ধান্ত। আমাদের সবার দায়িত্ব হলো এটিকে সফল করা।


news@26banglatv.com


Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত