Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

মাদ্রাসা ছাত্র হত্যা, সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   02-Jan-2026   46

Photo

মাদ্রাসা ছাত্র হত্যা, সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

জুলাই অভ্যুত্থানে সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদ্রাসার ছাত্র হাফেজ সিয়াম হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা  রাশেদুল ইসলাম ভুইয়াকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারী) দুপুরে এনায়েতপুর থানার গোপনাথপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাশেদুল ইসলাম এনায়েতপুর থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও গোপিনাথপুর গ্রামের পল্লিচিকিৎসক রফিকুল ইসলাম ভুইয়ার বড় ছেলে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, রাশেদুলের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এনায়েতপুর থানার সামনে হাফেজ সিয়াম নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়। এ ঘটনায় একই বছরের ২১ আগস্ট এনায়েতপুর থানার সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় আওয়ামী লীগ নেতা রাশেদুলকে গ্রেপ্তার করে পুলিশ।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত