Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

হাদি হত্যার বিচারের দাবিতে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ

২৬ বাংলা টিভি   02-Jan-2026   41

Photo

হাদি হত্যার বিচারের দাবিতে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ


নিউজ ডেস্কঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে তৃতীয়বারের মতো রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (০২ জানুয়ারি) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, কেউ যদি আপনাদের সঙ্গে বৈঠক করতে আসে, অবশ্যই করবেন—তবে সেই বৈঠক হতে হবে প্রকাশ্য। গোপন কোনো বৈঠক চলবে না। দিল্লির সঙ্গে কোনো ধরনের সিক্রেট বৈঠক আমরা মেনে নেব না।

তিনি আরও বলেন, বাংলাদেশের তিন দিক থেকেই ভারতীয় আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সে কারণেই আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলি। আজ যদি যুক্তরাষ্ট্র বাংলাদেশে আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়, তবে তার বিরুদ্ধেও আমরা কথা বলব। কোনো শক্তির কাছেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব তুলে দেওয়া হবে না। এই লড়াই কেবল শুরু হয়েছে।

ওসমান হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, শহীদ হাদি আমাদের এই সংগ্রামের পথ দেখিয়ে গেছেন। এখন সেই পথ ধরেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের ওপর যেকোনো ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে—ইনশাআল্লাহ।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত