Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে বিজিবির অভিযানে মাদক উদ্ধার ও ২ নারী আটক

২৬ বাংলা টিভি   02-Jan-2026   48

Photo

মহেশপুরে বিজিবির অভিযানে মাদক উদ্ধার ও ২ নারী আটক


ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ২ জন নারী বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর রাতে মাধবখালী বিওপি’র আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৭৫ পিস ভায়াগ্রা ট্যাবলেট ও ২২ বোতল উইন সিরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া ১ জানুয়ারি ভোরে খোসালপুর বিওপি এলাকায় পৃথক আরেক অভিযানে ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এছাড়াও একই দিন সকালে খোসালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২ জন নারীকে আটক করে বিজিবি সদস্যরা।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, সীমান্তে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

🟢 সূত্র: মহেশপুর ব্যাটালিয়ন


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত