Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ভয়াবহ কাণ্ড! টহল শুরুর আগেই নিজের বুকে গুলি চালিয়ে না ফেরার দেশে তরুণ বিজিবি সদস্য নাসির!

২৬ বাংলা টিভি   02-Jan-2026   47

Photo

ভয়াবহ কাণ্ড! টহল শুরুর আগেই নিজের বুকে গুলি চালিয়ে না ফেরার দেশে তরুণ বিজিবি সদস্য নাসির!


ঝিনাইদহ প্রতিনিধিঃ

শান্ত দুপুরে হঠাৎ গুলির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে বিজিবি ক্যাম্প! সহকর্মীরা দৌড়ে গিয়ে যা দেখলেন, তাতে স্তব্ধ হয়ে গেছে পুরো ব্যাটালিয়ন। মাত্র ২২ বছর বয়সী টগবগে তরুণ সিপাহী নাসির উদ্দিন নিজের সরকারি রাইফেল দিয়ে নিজের বুকেই চালিয়ে দিলেন গুলি।ঘটনাটি ঘটেছে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের গঙ্গাহার বিওপিতে। 

আজ শুক্রবার দুপুরে যখন টহল পার্টি ডিউটির জন্য প্রস্তুতি নিচ্ছিল (ফলিনরত অবস্থা), ঠিক তখনই অস্ত্র নিয়ে লাইনের পেছনে এমটি গ্যারেজের আড়ালে চলে যান নাসির। কিছু বুঝে ওঠার আগেই একটি গুলির শব্দ! সহকর্মীরা তড়িঘড়ি করে খুঁজতে গিয়ে দেখেন, গ্যারেজের পেছনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তিনি।

দ্রুত তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। দুপুর ১টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বিজিবি সদস্য।

মাত্র ১ বছর ৪ মাস আগে দেশের সেবায় নিয়োজিত হওয়া এই তরুণের জীবনপ্রদীপ এভাবে নিভে যাবে, তা কেউ কল্পনাও করেনি।

তার  সিপাহী পরিচয় মোঃ নাসির উদ্দিন (নম্বর: ১১৪৬০৪)। এবং তার বাড়ি ঝিনাইদহ পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের খাজুরা প্রাথমিক বিদ্যালয়ের পাশে তার পিতার নাম মোঃ বাবুল মন্ডল। মা মৃত মনিমালা বেগম। এক বোন নাদিয়াকে রেখে গেছেন তিনি।২০২৪ সালের ২১ জুলাই চাকরিতে যোগ দেন। গত বছরের ৩ জানুয়ারি লালমনিরহাট ব্যাটালিয়নে তার পদায়ন হয়েছিল।

চাকরি জীবনের খুব অল্প সময়েই কেন এমন ভয়ংকর পথ বেছে নিলেন নাসির, তা নিয়ে এলাকায় ও বিজিবি মহলে চলছে নানা জল্পনা-কল্পনা। ২২ বছরের এই অবিবাহিত তরুণের মৃত্যুতে তার গ্রামের বাড়ি ঝিনাইদহে শোকের ছায়া নেমে এসেছে।বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। শোকাতুর পরিবার এখন শুধু প্রিয় সন্তানের মরদেহ ফেরার অপেক্ষায়।

আপনার কি মনে হয়? বিজিবি সদস্য নাসিরের এই অকাল মৃত্যুর পেছনে মানসিক চাপ নাকি অন্য কোনো কারণ রয়েছে? কমেন্টে আপনার মতামত জানান এবং সংবাদটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত