Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা গাজীপুর

আবাসিক হোটেলে হঠাৎ অভিযান, নারীসহ ধরা ১৭

২৬ বাংলা টিভি   02-Jan-2026   56

Photo

আবাসিক হোটেলে হঠাৎ অভিযান, নারীসহ ধরা ১৭


গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১১ নারীসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার  গাজীপুর মহানগরের বাসন থানার তেলিপাড়া এলাকায় অবস্থিত তাজমহল আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার  মধ্যরাতে হোটেলটিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে ১১ জন নারী এবং হোটেল ম্যানেজার, স্টাফ ও খদ্দেরসহ ৬ জন পুরুষ রয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত