Logo
শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ-৪ গাড়ি নেই-প্লট নেই, রাশেদ খাঁনের স্বর্ণ আছে ৩০ ভরি, স্ত্রীর ১০ ভরি

২৬ বাংলা টিভি   01-Jan-2026   50

Photo

ঝিনাইদহ-৪ গাড়ি নেই-প্লট নেই, রাশেদ খাঁনের স্বর্ণ আছে ৩০ ভরি, স্ত্রীর ১০ ভরি


ঝিনাইদহ প্রতিনিধি :

গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন রাশেদ খাঁন। যোগদানের পরেই ঝিনাইদহ-২ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে পেয়েছেন ধানের শীষের মনোনয়ন। তবে, জাতীয় পর্যায়ের তরুণ এই নেতার নেই ব্যক্তিগত গাড়ি, বাড়ি, প্লট ও জমি। নির্বাচনী হলফনামায় রাশেদ খান এসব তথ্য উল্লেখ করেছেন।

রাশেদ খাঁনের হলফনামায় উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালে তার নামে দুটি মামলা দায়ের হয়। ওই মামলা থেকে ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি খালাস পেয়েছেন। বর্তমানে তার নামে দায়ের হওয়া পৃথক তিনটি মামলা চলমান রয়েছে।

হলফনামায় রাশেদ খাঁন নিজের পেশা হিসেবে রাজনীতি ও ব্যবসা উল্লেখ করেছেন। নিজের স্ত্রীকে উল্লেখ করেছেন গৃহিণী হিসেবে।

এ ছাড়া বার্ষিক আয়ের হিসাবে তিনি চলতি ২০২৫-২৬ অর্থবছরে হলফনামা জমা দেয়ার দিন পর্যন্ত আয় দেখিয়েছেন সাড়ে ৪ লাখ টাকা। এই আয়ের সবটুকুই ব্যবসা থেকে অর্জিত। তবে তার নামে কোনো শেয়ার বন্ড, সঞ্চয়পত্র বা ব্যাংক আমানত নেই বলে হলফনামায় বলা হয়েছে। এমনকি দেশের বাইরে তার কোনো সম্পদ নেই বলেও উল্লেখ করা হয়েছে।

হলফনামা অনুযায়ী, বর্তমানে (জমাদানের দিন পর্যন্ত) রাশেদ খানের কাছে নগদ অর্থ রয়েছে ৩৫ লাখ ৪৫ হাজার ৮৭৫ টাকা। এবং তার স্ত্রী রাবেয়া আক্তার আলো’র রয়েছে নগদ ৩০ হাজার টাকা। এ ছাড়া দুটি বেসরকারি ব্যাংকের ঝিনাইদহ শাখা ও ঢাকা সেনানিবাস শাখায় রাশেদ খানের ব্যক্তিগত হিসাবে সর্বমোট ৭ হাজার ৫৮২ টাকা জমা আছে।

হলফনামায় রাশেদ খাঁন উল্লেখ করেছেন, তার নিজের রয়েছে ৩০ ভরি স্বর্ণ এবং তার স্ত্রীর রয়েছে ১০ ভরি। এ সব স্বর্ণ তিনি উপহার হিসেবে পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। অর্জিত স্বর্ণ, ব্যাংকে জমাকৃত টাকা ও নগদ অর্থ অর্জনকালীন মূল্য ৩৬ লাখ ৫৩ হাজার ৪৯৭ টাকা বলে উল্লেখ করা হয়েছে। যার বর্তমান মূল্য ৮১ লাখ ৪৮ হাজার ৪১২ টাকা।

এছাড়া তার স্ত্রীর নামে স্বর্ণ, ইলেকট্রনিক পণ্য, আসবাবপত্র ও উপহার সামগ্রি মিলিয়ে অর্জনকালীন আনুমানিক মূল্য উল্লেখ করা হয়েছে ২ লাখ ৭০ হাজার টাকা। যার বর্তমান আনুমানিক মূল্য উল্লেখ করা হয়েছে ১৭ লাখ ৭০ হাজার টাকা।

তবে রাশেদ খাঁনের নামে কোনো স্থাবর সম্পতি বা জমিজমা, প্লট, গাড়ি বা বাড়ি নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। এমনকি তার স্ত্রীর নামেও কোনো বাড়ি, গাড়ি, জমি বা প্লট নেই।

এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমাদান তথ্যে তিনি সাড়ে ৪ লাখ টাকা আয় দেখিয়েছেন। এবং সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৩৮ লাখ ৪৫ হাজার ৯১৫ টাকা। তিনি চলতি অর্থবছরে ৫ হাজার টাকা আয়কর জমা দিয়েছেন।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

স্বর্গের লোভ দেখিয়ে ১৯১ জনকে হত্যার দায়ে কেনিয়ার ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: যিশুর সঙ্গে সাক্ষাৎ এবং স্বর্গে যাওয়ার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত