Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনা

২৬ বাংলা টিভি   01-Jan-2026   42

Photo

বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনা


ঝিনাইদহ প্রতিনিধি:

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় ঝিনাইদহে মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১ জানুয়ারি) দুপুরে শহরের মদন মোহন মন্দিরে এ প্রার্থনা সভার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদ। 

এ সময় জেলা হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু, সদস্য সচিব অরুণ কুমার ঘোষ, জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সদস্য সচিব সমীর কুমার হালদার, জেলা পূজা উদ্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কানন কুমার দাস, জরিপ বিশ^াস ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুব্রত কুমার মল্লিক, স্থানীয় বিএনপি নেতা বিমল কুমার ঘোষ, সুভাষ দে, কেন্দ্রীয় বারোয়ারি মন্দিরের সভাপতি বিকাশ রায় বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশ গঠনে তার অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন। পরে মন্দিরে বিশেষ প্রার্থনা ও বিদেহীর আত্মার শান্তি কামনা করা হয়। 


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত