Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ-৪

২৬ বাংলা টিভি   01-Jan-2026   57

Photo

ঝিনাইদহ-৪


রাশেদের বাৎসরিক আয় সাড়ে ৪ লাখ, আবু তালিবের ৭ লাখ ৩৫ হাজার এবং সাইফুল ইসলাম ফিরোজের  আয় ৪ লাখ ৬১ হাজার টাকা 

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: 
ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ ও সদরের একাংশ) ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত দাখিল করেছেন ৯ জন। এরমধ্যে ধানের শীষের প্রার্থী রাশেদ খানের বাৎসরিক আয় সাড়ে চার লাখ টাকা। রাশেদ খাঁন গণঅধিকার পরিসদের সাধারন সম্পাদক ছিলেন। এছাড়া জামায়াত ইসলামীর আবু তালিব ও স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের জৈষ্ঠ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামায় উল্লেখ করা স্ভাবর ও অস্থাবর সম্পদের হিসাব দিয়েছেন। 
এরমধ্যে বিএনপির প্রার্থী রাশেদ খাঁন তার নির্বাচনি হলফনামায উল্লেখ করেছেন, ব্যবসা থেকে বাৎসরিক আয় ৪ লাখ ৫০ হাজার টাকা। নিজের স্বর্ণ রয়েছে ৩০ ভরি ও স্ত্রীর ১০ ভরি। স্বামী-স্ত্রী উভয়ের স্বণের সবটুকু উপহার থেকে পাওয়া বলে উল্লেখ করেছেন। রাশেদ খাঁনের নগদ ৩৫ লাখ ৪৫ হাজার ৮৭৫ টাকা, স্ত্রীর ৩০ হাজার টাকা রয়েছে বলেও উল্লেখ করেছেন। বাড়ির আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী মিলে বর্তমানে রাশেদ খাঁনের মোট ৮১ লাখ ৪৮ হাজার ৪১২ টাকা সম্পদ ও স্ত্রীর ১৭ লাখ ৭০ হাজার টাকার সম্পদ রয়েছে। তার নামে ৫ মামলার মধ্যে তিনটি চলমান ও দুইটি খারিজ হয়ে গেছে বলেও উল্লেখ করেছেন।

এ আসনে জামায়াত ইসলামীর দাড়িপাল্লার প্রার্থী আবু তালিব তার নির্বাচনি হলফনামায় উল্লেখ করেছেন, কৃষি, ব্যবসা ও নিজের চাকুরি থেকে তার বাৎসরিক আয় ৭ লাখ ৩৫ হাজার ৩৮২ টাকা। নগদ অর্থের পরিমান ২৫ লাখ ৩৩ হাজার ৬৪০ টাকা এবং স্ত্রীর আছে ২ লাখ ৫০ হাজার টাকা। তিনি উপহার স্বরুপ পেয়েছেন ৫ ভরি স্বর্ণ। বাড়ির আসবাবপত্র ও বিভিন্ন মোটরযান, কৃষি জমিসহ মোট সম্পদের পরিমাণ ৫৩ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা ও স্ত্রীর বর্তমান সম্পদের পরিমান ৫১ লাখ ৫০ হাজার টাকা ।

এ আসনে সতন্ত্র প্রার্থী হিসাবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের জৈষ্ঠ সাধারন সম্পাদকের সাইফুল ইসলাম ফিরোজ তার নির্বাচনি হলফনামায় উল্লেখ করেছেন, ব্যবসা থেকে তার বাৎসরিক আয় ৪ লাখ ৬১ হাজার ৫১৪ টাকা। বর্তমানে তার নগদ অর্থের পরিমান ২৯ লাখ ১৫ হাজার ২০৫ টাকা। স্বর্ণ ও গহনার পরিমান ২২ ভরি। উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির পরিমাণ ৪৭.১৯ শতক। আসবাবপত্র ও কৃষিজমিসহ বর্তমানে তার ৫৫ লাখ টাকার সম্পদ রয়েছে বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন। 
এদের মধ্যে জামায়াতের প্রার্থী আবু তলিব ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের কুষি জমি ও কুষি থেকে আয় থাকলেও বিএনপির প্রার্থী রাশেদ খাঁনের কোন জমাজমির তথ্য হলফনাময় উল্লেখ নেই। 


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত