Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নবজাতক হত্যার অভিযোগ, মা ও স্বজনরা পলাতক

২৬ বাংলা টিভি   31-Dec-2025   64

Photo

সিরাজগঞ্জে নবজাতক হত্যার অভিযোগ, মা ও স্বজনরা পলাতক


ইউসুফউজ্জামান ইমরান,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জন্মের পর এক কন্যা নবজাতককে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত মা ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) ভোররাতে উপজেলার পোরজনা ইউনিয়নের বাচড়া ভুতের দিয়ার গ্রামে জান্নাতুল ফেরদৌস নামের এক নারী বাবার বাড়িতে সন্তান প্রসব করেন। পরে নবজাতকটিকে হত্যা করে বাড়ির বাথরুমে রেখে দেওয়া হয়। ভোরে শিশুটিকে মাটিচাপা দেওয়ার জন্য গর্ত খুঁড়তে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহত নবজাতকের মা জান্নাতুল ফেরদৌস ওই গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে জান্নাতুল ফেরদৌসের বিয়ে হয়েছিল পাশের নন্দলালপুর গ্রামের করিম মণ্ডলের সঙ্গে। বিয়ের ছয় মাস পর পারিবারিক কলহের জেরে জান্নাতুল স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন। পরে করিম মণ্ডল দ্বিতীয় বিয়ে করেন।
এর মধ্যেই গত ২৭ অক্টোবর করিম মণ্ডলের মৃত্যু হয়। তার দ্বিতীয় স্ত্রীর পরকীয়া প্রেমিকের প্ররোচনায় অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ খাইয়ে তাকে হত্যা করা হয়েছে—এমন অভিযোগও স্থানীয়ভাবে ওঠে। তবে ওই ঘটনার তদন্তের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে ডিভোর্সের পর জান্নাতুল ফেরদৌস গর্ভবতী হলেও বিষয়টি পরিবার গোপন রাখে বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু জন্মের পরপরই নবজাতককে হত্যা করা হয় বলে স্থানীয়দের দাবি।
ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত মা জান্নাতুল ফেরদৌসসহ তার পরিবারের সদস্যরা পালিয়ে যান। ভোরে ঘটনাটি প্রকাশ পেলেও বিকেল পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি বলে স্থানীয়দের অভিযোগ।
এ বিষয়ে বিকেল ৫টার দিকে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এখনো কেউ লিখিত বা মৌখিকভাবে থানায় অভিযোগ জানায়নি। তবে ঘটনার খবর পেয়ে আমি এবং সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছি। বিস্তারিত জানার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত