আন্তর্জাতিক
চুরির সাত বছর পর ডাকযোগে বাড়িতে আসলো হারানো জিনিস
২৬ বাংলা টিভি 31-Dec-2025 58
চুরির সাত বছর পর ডাকযোগে বাড়িতে আসলো হারানো জিনিস
আন্তর্জাতিক ডেস্কঃ
নবম শ্রেণির ছাত্র অর্ধেন্দু বণিকের সাত বছর আগে চুরি যাওয়া গুরুত্বপূর্ণ জিনিস পত্র চুরির সাত বছর পর ডাকযোগে তার বাড়িতে ফিরে এসেছে।
২০১৮ সালের ডিসেম্বর মাসে কোচবিহারের অর্ধেন্দুর বাড়িতে চুরি হয়। চোরের হাত থেকে তার স্কুল সার্টিফিকেট, জন্ম সনদ, প্যান কার্ডসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র চলে যায়। চুরি হওয়ার পর তিনি থানায় অভিযোগ দিয়েছিলেন। কিন্তু সাত বছর কেটে গেলেও নথি ফিরে পাওয়ার কোনও খবর ছিল না।
হঠাৎ গত ২৭ ডিসেম্বর, কোচবিহারের বক্সিরহাটের লাঙ্গল গ্রামের কোনো ব্যক্তি ডাকযোগে একটি পার্সেল পাঠান অর্ধেন্দুর বাড়িতে। পার্সেল খুলে তিনি অবাক, কারণ সাত বছর আগে চুরি হওয়া দুটি ফাইলই ছিল সেখানে।
অর্ধেন্দু বলেন, সার্টিফিকেটগুলো চুরির পর একসময় একজনকে সন্দেহ করেছিলাম, কিন্তু খোঁজাখবর করেও কিছু পাওয়া যায়নি। সারা বছর কেটে গেল, তারপর হঠাৎ এই পার্সেল। কে পাঠিয়েছেন এবং কেন এতদিন অপেক্ষা করলেন, তা বুঝে উঠতে পারছি না।
তিনি আরও বলেন, হয়তো যিনি পাঠিয়েছেন তিনি বুঝতে পেরেছিলেন যে, বর্তমানে নথিগুলো প্রয়োজন হতে পারে, বিশেষত ‘এসআইআর’ চলার সময়, তাই পাঠিয়েছেন।
নথি ফিরে পাওয়ার বিষয়টি অর্ধেন্দু সোমবার থানায় লিখিতভাবে জানালে পুলিশও বিষয়টি নিয়ে বিস্মিত হয়েছে। এই অনুপ্রেরণীয় ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। যেখানে অনেকেই নথি হারিয়ে ফিরে পাওয়ার এমন গল্পে মুগ্ধ হয়েছেন।
news@26banglatv.com