Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার কেশবপুর গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ এক যুবক আটক

২৬ বাংলা টিভি   04-Oct-2025   64

Photo

চুয়াডাঙ্গার কেশবপুর গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ এক যুবক আটক


চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রাম থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ সোয়াদ নামে এক যুবককে আটক করেছে।  শনিবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার কেশবপুর পূর্বপাড়ায় পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়। আটক সোয়াদ ওই এলাকার স্থায়ী বাসিন্দা মরহুম জসিমের ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত ২টা ১৫ মিনিট থেকে শনিবার সকাল ৬টা ১৫ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে সোয়াদের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো হয়। এ সময় জব্দ করা হয় একটি শটগান, পাঁচ রাউন্ড গুলি, নয়টি ধারালো দেশীয় অস্ত্র ও একটি ঢাল।

সেনাবাহিনী জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোয়াদ অবৈধ অস্ত্র মজুদের কথা স্বীকার করেছে। পরে তাকে আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত