Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে বিএনপির উঠান বৈঠক দখলবাজি, মামলাবাজি, কাউকে জুলুম করার ইচ্ছে থাকলে আমাকে ভোট দেবেন না- ধানের শীষের প্রার্থী

২৬ বাংলা টিভি   29-Dec-2025   38

Photo

ঝিনাইদহে বিএনপির উঠান বৈঠক দখলবাজি, মামলাবাজি, কাউকে জুলুম করার ইচ্ছে থাকলে আমাকে ভোট দেবেন না- ধানের শীষের প্রার্থী


জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
ঝিনাইদহ-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এমএ মজিদ বলেছেন, কারো জমি দখল, বাড়ি দখল, মামলা দিয়ে হয়রানি সহ কাউকে জুলুম করার ইচ্ছে থাকলে আমাকে ভোট দেবেন না। আমি প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। ওরা বিগত দিনে যা করেছে, আমরাও যদি তা-ই করি, তাহলে তাদের সঙ্গে আমাদের পার্থক্য থাকলো কি?

শনিবার বিকালে সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের কামতা গ্রামে ধানের শীষে ভোট চেয়ে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত  উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

উঠান বৈঠকে সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমএ মজিদ।

সেসময় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি, মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, আগামী নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করলে প্রত্যেকটি পরিবারে ফ্যামিলি কার্ড দেয়া হবে। তারেক রহমান দেশের জনগণের কল্যাণে ৩১ দফা ঘোষনা করেছে। আপনারা সবাই মিলেমিশে আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দেবেন, এই কামনা করি।

তিনি আরও বলেন, আপনারা যদি কারও জমি দখল, বাড়ি দখল, ব্যবসা বাণিজ্য দখল, কারো বিরুদ্ধে মামলা দেয়া, জুলুম করার জন্য আমাকে ভোট দিতে চান, আমি বলব, আমাকে তাহলে ভোট দেবেন না। আমি এগুলো করতে পারব না। ওরা (আওয়ামী লীগ) যা করেছে, আমরাও যদি তাই করি তাহলে ওদের আর আমাদের মধ্যে পার্থক্য কি থাকলো? আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, প্রতিহিংসার রাজনীতি কাউকে করতেও দেওয়া হবে না।

এ সময় তিনি দলমত নির্বিশেষে সকলকে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করার আহ্বান জানান।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত